6996fb18bf5e9_Mamata-1-7
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ বিকাল ০৫:২৯ IST

নতুন নতুন নাম আবিষ্কার করার প্রয়োজন নেই , রামকৃষ্ণ পরমহংসদেবকে 'স্বামী' বলায় মোদিকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে তার করা পোস্টে রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ বলে সম্বোধন করায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর এই পোস্টকে বাংলার সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা ও অবহেলার পরিচয় বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।

রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ উপাধি ব্যবহার করেন। এই সম্বোধন ঘিরেই শুরু হয় বিতর্ক। বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরায় রামকৃষ্ণদেব ‘ঠাকুর’ নামেই পরিচিত। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শ্রীশ্রীরামকৃষ্ণ আপামর মানুষের কাছে ‘ঠাকুর’ হিসেবেই পূজিত।

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, রামকৃষ্ণদেবের দেহাবসানের পর তার সন্ন্যাসী শিষ্যরা রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন এবং সেই সন্ন্যাসীদের নামের আগে ‘স্বামী’ উপাধি ব্যবহৃত হয়। কিন্তু স্বয়ং রামকৃষ্ণদেবকে কখনও ‘স্বামী’ বলা হয়নি। তিনি আরও বলেন, ' আমি আবারও স্তম্ভিত। বারবার একই ঘটনা ঘটে চলেছে। বাংলার মনীষীদের প্রতি আমাদের প্রধানমন্ত্রীর অবহেলা, অসংবেদনশীলতা, আজ তা আবার প্রকট হল।'

বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যে ‘ঠাকুর-মা-স্বামীজি’ এই পবিত্র ত্রয়ীর মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব ‘ঠাকুর’, মা সারদা দেবী ‘মা’ এবং স্বামী বিবেকানন্দ ‘স্বামীজি’ হিসেবে পরিচিত। এই ঐতিহ্যের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের সম্বোধন বাংলার আবেগ এবং ইতিহাসকে আঘাত করে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ' আমি প্রধানমন্ত্রীকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আধুনিক ভারতের রূপকার বাংলার এই নবজাগরণের মহাপুরুষদের অপমান করা দয়া করে বন্ধ করুন। তাদের জন্য রোজ নতুন নতুন বিশেষণ আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। দয়া করে, বাংলার আবেগকে এভাবে বারবার আঘাত করা বন্ধ করুন।'

আরও পড়ুন

বইয়ের রয়্যালটিও পাইনি , আর্থিক চাপের অভিযোগ তুলে বিজেপিকে নিশানা মমতার
আগস্ট ০৪, ২০২৬

ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার

শুভেন্দুর সঙ্গে দেখা করতে চাই , টালা ব্রিজে ল্যাম্পপোস্টের মাথায় দাঁড়িয়ে আজব দাবি যুবকের
আগস্ট ০৪, ২০২৬

প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে

সুমিত রায়কে ঘিরে সিআইডির জাল, নিউ আলিপুরের বাড়িতে হাজির তদন্তকারী দল
আগস্ট ০৪, ২০২৬

নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি

ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভুলেছে বিজেপি , নেতাজি প্রসঙ্গে তোপ মমতার
আগস্ট ০৪, ২০২৬

নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী

দেশ আগে রাজনীতি পরে , NCPI বৈঠক নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল
আগস্ট ০৪, ২০২৬

NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ভবানীপুর নির্বাচনী মামলায় বিলম্ব , নথি না মেলায় ক্ষুব্ধ হাইকোর্ট
আগস্ট ০৪, ২০২৬

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির

শ্যামবাজারের বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , মেট্রো স্টেশনের নাম বদলের বড় প্রস্তাব অগ্নিমিত্রা পালের
আগস্ট ০৪, ২০২৬

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের

শুভেন্দুর বাড়িতেও ছিল হামলার ছক! হামিমকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য
আগস্ট ০৪, ২০২৬

হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের