নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ - অপারেশন সিঁদুরে ছারখার হয়ে গিয়েছিল পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে মরিয়া জঙ্গি সংগঠন জইশ। তৈরি করা হচ্ছে জইশের মহিলা ব্রিগেড। ইতিমধ্যেই ৫ হাজার মহিলা যোগ দিয়েছে। অনলাইনে দেওয়া হচ্ছে ট্রেনিং।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মাসুদ আজাহার লিখেছেন, “আল্লাহর কৃপায় কয়েক সপ্তাহের মধ্যেই ৫ হাজারের বেশি মহিলা যোগ দিয়েছেন। অনেক বোন জানিয়েছেন নিয়োগের পরেই তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে এবং তাঁরা জীবনের লক্ষ্য বুঝতে পেরেছে। জেলা ইউনিট গঠন করা হবে, প্রতিটি জেলায় একজন মুন্তাজিমা (ব্যবস্থাপক) থাকবে এবং কাজ বিতরণ করা হবে।“
সূত্রের খবর, গত ৮ নভেম্বর থেকে প্রতিদিন ৪০ মিনিটের অনলাইনে ক্লাস হচ্ছে মহিলা জঙ্গি তৈরির। মহিলাদের শিক্ষিকের ভূমিকায় থাকছেন জইশ প্রধান মাসুদ আজহারের দুই বোন সাদিয়া আজহার এবং সামাইরা আজহার। এছাড়া জেহাদের পাঠ দেবেন পুলওয়ামায় হামলাকারীদের স্ত্রীরা। মহিলাদের কাছ থেকে পাকিস্তানি ৫০০ টাকা করে ফি নেওয়া হবে।
এই প্রথমবার জইশের মহিলা ব্রিগেড তৈরি করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে জামাত-উল-মোমিনাত। যার নেতৃত্বে রয়েছে মাসুদের বোন সাদিয়া আজহার। অপারেশন সিঁদুরে মৃত্যু হয়েছিল তাঁর স্বামী ইউসুফের। সিঁদুরে যে ভাওয়ালপুরে জইশের সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ভাওয়ালপুরের মার্কাজ-উসমান-ও-আলি থেকে এই সংগঠন তৈরি করা শুরু করেছে জইশ। ভাওয়ালপুর, করাচি, মুজফফরাবাদ সহ দেশের বিভিন্ন এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের দলে টানার চেষ্টা চালাচ্ছে জইশ।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা