নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - অন্নপূর্ণা প্রকল্পের অনুদান না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন একাধিক মহিলা। বিডিও দফতরে গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিডিওকে ঘিরেও বিক্ষোভে সামিল হন তারা। দীর্ঘ আলোচনার পর, দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সরকারি নিয়ম মেনে অফলাইন অনলাইন দুই পদ্ধতিতেই ফর্ম জমা দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় কেটে গেলেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছায়নি। বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি। সেই ক্ষোভেই মঙ্গলবার বিডিও দফতরে গিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিডিও বাইরে বেরিয়ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়না। তাকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। বিক্ষোভকারীরা জানিয়েছেন ,দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।
ঘটনা প্রসঙ্গে এক বিক্ষোভকারী মহিলা সুপ্রভার বক্তব্য,'জুন মাসে লক্ষীর ভান্ডারের টাকা ঢুকলেও, জুলাই মাসে কোনো টাকা ঢোকেনি। আমি প্রথমবার যখন ফর্ম ফিলাপ করেছিলাম, তখন তা অনলাইনের মাধ্যমে করেছিলাম। সেই ভিত্তিতেই আমার অ্যাকাউন্টে জুন মাসের টাকা ঢুকেছিল। কিন্তু জুলাই মাসের টাকা না আসায় আমি যখন পুনরায় অনলাইনে খোঁজ নিই, তখন দেখতে পাই যে আমার আবেদনটি অনলাইনে সাবমিট দেখাচ্ছেনা। আবেদন সাবমিট না হওয়া সত্ত্বেও কীভাবে জুন মাসের টাকা আমার অ্যাকাউন্টে এল। বর্তমানেও ফর্মের স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয়নি'।
বিক্ষোভকারী রাখি সাহার বক্তব্য,'অনলাইন অফলাইন দুইভাবেই আবেদন করেছিলাম আমরা। কিন্তু কোনো টাকা ঢোকেনি। বারবার ক্যানসেল দেখাচ্ছে। বহুবার এসে জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। আমাদের আবেদন,আমরা ভোট দিয়ে যে সরকারকে এনেছি তারা যেন বিষয়টি খতিয়ে দেখে। এই টাকাটা যদি আমরা পাই তাহলে আমাদের মা বোনেদের সংসারের ক্ষেত্রে খুব সুবিধা হবে। আমাদের বাচ্ছাদের কাজেও সহযোগিতা হবে'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের