নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন একদল মহিলা। শুক্রবার দিনহাটার বিডিও ও এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, আবেদন করার পর এখনও অ্যাকাউন্টে টাকা মেলেনি। দ্রুত টাকা দেওয়ার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পের জন্য নিয়ম মেনে অনলাইন ও অফলাইনে আবেদন জমা দেওয়া হয়েছিল। কিন্তু এখনও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি। বারবার সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেও কোনও সুরাহা মেলেনি। সেই কারণেই বিডিও ও এসডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হন তারা। তাদের হুঁশিয়ারি, দ্রুত টাকা না পেলে আন্দোলন আরও বৃহত্তর হবে। প্রয়োজনে বিডিও অফিসে তালা ঝুলিয়েও বিক্ষোভ দেখানো হবে। তবে এই অভিযোগ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনা প্রসঙ্গে বিক্ষোভকারী জয়ন্তী বর্মনের বক্তব্য,'টাকা ঢোকনি আমাদের।অনলাইন অফলাইনে সবরকম ভাবে ফর্ম জমা দিয়েও টাকা ঢোকেনি। কি কারণে ঢুকলোনা বুঝতে পারছিনা। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলাম কোনো গণ্ডগোল হয়নি। আমাদের কাছে সবরকম ডকুমেন্টস আছে। আমাদের অযোগ্য ভেবে টাকা না দেওয়ার কারণ কি'।
বিক্ষোভকারী আর এক মহিলার বক্তব্য,'৪ তারিখ ফর্ম অফলাইনে জমা দিয়েছিলাম। আমাদের বলেছিল আবার অনলাইনে দিতে। ১১ তারিখ অনলাইনে জমা দিয়েও টাকা পাইনি। আমরা গরিব মানুষ, আমরা পাইনি। এদিকে যারা চাকরি করে যেমন আশাকর্মীরা, তারা টাকা পাচ্ছে। তাহলে আমরা কিসের জন্য পাচ্ছি না। টাকা না পেলে আমরা আবার আসব। এসে তালা মারবো'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের