নিজস্ব প্রতিনিধি , বীরভূম - চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে আরও আইনি জটিলতার মুখে তৃণমূল যেটা অনুব্রত মণ্ডল। সিজেএম আদালতের নির্দেশে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। এই মামলায় অনুব্রত মণ্ডল ছাড়াও প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনাকে ঘিরে ফের আলোচনায় উঠে এসেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ।
মামলার সূত্রপাত সদাইপুর থানার সাহাপুর গ্রামের বাসিন্দা কল্যাণ ঘোষের অভিযোগকে কেন্দ্র করে। তার দাবি, প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০১৭ সালে তার এবং তার আত্মীয়ের কাছ থেকে দফায় দফায় প্রায় ১৫ লক্ষ টাকা নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, প্রসেনজিৎ ঘোষ, তন্দ্রা ঘোষ ও উত্তম ঘোষ নামে তিন ব্যক্তি টাকা গ্রহণ করেন। প্রভাবশালী নেতাদের নাম ব্যবহার করে চাকরি নিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয় বলে অভিযোগ।
কল্যাণ ঘোষ আরও দাবি করেছেন, অনুব্রত মণ্ডল, প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং তৎকালীন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষের নাম ভাঙিয়ে এই লেনদেন করা হয়েছিল। এমনকি অভিযোগকারীদের হাতে সরকারি নিয়োগপত্রও তুলে দেওয়া হয়। কিন্তু সেই নিয়োগপত্রে কর্মস্থলের উল্লেখ না থাকায় চাকরিতে যোগদান সম্ভব হয়নি। পরে আরও টাকা দাবি করা হলে প্রতারণার সন্দেহ তৈরি হয়।
অভিযোগকারী জানান, ২০১৭ সালেই সিউড়ি থানায় অভিযোগ জানাতে গেলে তা গ্রহণ করা হয়নি। এরপর চলতি বছরের ১১ জুন তিনি সরাসরি সিউড়ি সিজেএম আদালতের দ্বারস্থ হন। আদালত সিউড়ি থানাকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। একাধিকবার সময় বৃদ্ধির পর অবশেষে পুলিশের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে ১৭ জুলাই মামলা রুজু করে তদন্ত শুরু হয়। মামলায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গ-সহ একাধিক জামিন-অযোগ্য ধারায় তদন্ত চলছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের