নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় পুলিশের এনকাউন্টারে নিহত হন অভিযুক্ত প্রভাস মণ্ডল। তার মৃত্যুর পর সামনে এল এক আবেগঘন প্রতিক্রিয়া। ছেলের মৃত্যুর খবর পেয়েও শেষবারের মতো দেহ দেখতে অস্বীকার করলেন তার মা। তিনি বলেন, ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে যা হয়েছে, সেটাই তার কর্মফল।
বুধবার ভোরে নিয়ম মেনে পুলিশ প্রভাস মণ্ডলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানায়। পুলিশ সূত্রে জানা যায়, দেহ গ্রহণ করবেন কি না জানতে চাইলে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল স্পষ্ট জানিয়ে দেন, পরিবারের কেউ দেহ নিতে যাবেন না। পুলিশের যা করার, তারা যেন নিয়ম মেনেই তা করে। সন্ধ্যা মণ্ডলের কথায়, 'বাড়িতে এসে পুলিশ জানায় যে আমার ছেলে মারা গেছে। আমরা বডি নেবো কিনা। কিন্তু আমরা ওর মৃতদেহ নেব না। মৃতদেহ আনার কেউ নেই আমাদের।'
প্রভাসের মা আরও জানান, 'ও যেমন কর্ম করেছে তেমন শাস্তি পেয়েছে আমার তাতেই শান্তি। মেয়েটার সঙ্গে যা করেছে, ওর সঙ্গে যা হয়েছে ঠিক হয়েছে। কর্মের ফল পেয়েছে। আমি বলেছি, আমি দেখতে চাই না। আমরা কেউ যাব না। আপনারা যা করার করুন।' তিনি আরও জানান, প্রভাস ছোটবেলা থেকেই উশৃঙ্খল ছিল এবং পরিবারের কথা শুনত না। নেশার সঙ্গেও সে জড়িয়ে পড়েছিল বলে তার দাবি।
উল্লেখ্য, বারুইপুরের গণধর্ষণ ও খুনের মামলায় প্রথম গ্রেফতার হওয়া অভিযুক্তদের অন্যতম ছিল প্রভাস মণ্ডল। তদন্তকারীদের দাবি, তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। পরে ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের দাবি অনুযায়ী, প্রভাস পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করলে পাল্টা গুলিতে সে আহত হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের