নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তরুণীকে যৌন হেনস্থা মামলায় ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীকে ১০ দিনের জন্য জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনায় গোপন জবানবন্দী দিতে রাজি হয়েছেন নির্যাতিতা। তবে তার আগেই সেই দুঃস্বপ্নের রাতের বর্ণনা দিলেন তরুণী। শমীকের বিরুদ্ধে যা বললেন তা পৈশাচিক কর্মকাণ্ডের থেকে কোনো অংশে কম নয়। ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতা।
নির্যাতিতা জানিয়েছেন , "শমীক নতুন ফ্ল্যাটে শিফট করছে তাই বন্ধুর মতোই ডেকেছিল। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমি যাই ওর সঙ্গে দেখা করতে যাই। ওর মা-বাবার সঙ্গে হাতে হাত লাগিয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করি। পরেরদিন যেহেতু কলেজ ছিল তাই রাত ৯টা নাগাদ আমি বেরিয়ে আসার জন্য ক্যাব বুক করতে যাই। আমার হাত থেকে তখনই মোবাইল নিয়ে যেতে বারণ করে শমীক। এরপরই আমার মোবাইল ঘাঁটা শুরু করে। সেখানেই অন্য এক ইনফ্লুয়েন্সারের সঙ্গে আমাকে কথা বলতে দেখে ওর ইগোতে আঘাত লাগে। এরপরই দরজা বন্ধ করে আমাকে মারধর শুরু করে।"
নির্যাতিতা আরও বলেন , "ওর মা-বাবা ওখানে তখন উপস্থিত ছিল। আমি তখন যেটাই উত্তর দিই না কেন, সব কথাতেই আমাকে মারছিল। মারের চোটে আমার এক চোখ ফুলে যায়। আমার চোখের নিচে এখনও কালশিটে ধরে যায়। এরমাঝে আমার চিৎকার শুনে ওর মা-বাবা আসে। তখন ও নিজে সুইসাইডের হুমকি দেয়। ওর বাবা-মা তাতেই ভয় পায়। কিন্তু আমাকে মারছে দেখেও ওরা আমাকে একা ফেলে চলে যায়। আমি ওর মাকে ইশারা করে বলতে থাকি ‘আন্টি, কাউকে একটা ফোন করো।’ কারণ , আমার ফোন আমার কাছে ছিল না। কিন্তু ওর মা আমার কথা না শুনেই আমাকে ওখানে ছেড়ে চলে যায়। কারণ ওরা নিজেই ভয় পাচ্ছিল শমীকের এহেন রূপ দেখে। আমাকে মারতে মারতে জিজ্ঞেস করছিল আরও লাগছে কিনা।"
এরপর তরুণী আরও বলেন , "এমনিতেই চশমা ছাড়া দেখতে পাই না। মারের চোটে তখন আমার চোখ বন্ধ হয়ে আসে। রাতভর এরকম পাশবিক আচরণ করেছে। ওর মা তারপর এসে আমার জামাকাপড় চেঞ্জ করিয়ে দেয়। তখন আমি বারবার বাড়ি ফেরার জন্য শমীক আর ওর মা-বাবার কাছে অনুরোধ করি। কিন্তু ওরা আমার চেহারা দেখে আমাকে বাইরে যেতে না বলে। সেসময়ে আমার শরীর ছেড়ে দিয়েছিল। মারের চোটে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তার পরের ঘটনা মনে নেই।"
শমীক অধিকারীর বিরুদ্ধে ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২), ৭, ৪ এবং ৩৫১(২) ধারায় মামলা আগেই রুজু হয়েছিল, এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে ৬৪ ধারাও, অর্থাৎ ধর্ষণের মামলাও রুজু করা হচ্ছে। ধর্ষণের অভিযোগ নিজে মুঝে স্বীকার করায় মেডিক্যাল টেস্ট করানো হয়েছে অভিযুক্তের। অন্যদিকে একইভাবে নির্যাতিতারও শারীরিক পরীক্ষা করানো হয়েছে। যেখানে মারধরের ছাপ স্পষ্ট দেখা গেছে। রিপোর্টে পরিষ্কার যে তরুণীকে মারধর করেছেন শমীক।
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
দেবলীনা নন্দী একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গায়িকা।
২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা