নিজস্ব প্রতিনিধি , দিল্লি - জাতীয় পুরস্কারের তালিকায় এবার জায়গা হল না ক্রিকেটারদের। প্রাধান্য পেল মহিলারাই। অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ। বুধবার মনোনয়ন তালিকা প্রকাশ্যে এসেছে। যেখানে নাম রয়েছে প্রণতি নায়েক, মেহুলি ঘোষ ও সুতীর্থা মুখোপাধ্যায়ের।
এবারের অর্জুন পুরস্কারের তালিকায় রয়েছেন ২৪ জন ভারতীয় ক্রীড়াবিদের নাম। পুরুষ দাবাড়ু বিদিথ গুজরাতি ও অ্যাথলিট তেজস্বিন শঙ্করের নামও প্রস্তাবিত অর্জুন পুরস্কারের তালিকায় রয়েছে। বুধবার গগন নারাং, অপর্ণা পোপাট ও এমএম সোমাইয়াদের নিয়ে তৈরি নির্বাচক কমিটি এই তালিকা ঘোষণা করেন। ভারতের মহিলা দাবাড়ু দিব্যা দেশমুখের নামও অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে।
ব্যাডমিন্টনে পুল্লেলা গোপীচাঁদের কন্যা গায়ত্রী গোপীচাঁদের নামও মনোনীত অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকায় আছে। এছাড়া ক্রীড়ামন্ত্রক দ্বারা আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পাঁচবছর পর যোগাসনে অর্জুন পুরস্কারের জন্য নাম রয়েছে আরতি পালের। মহিলা ব্যাডমিন্টন তারকা তৃষা জলির নামও জ্বলজ্বল করছে সেই তালিকায়। চলতি বছর দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন ভারতীয় হকি দলের সহ-অধিনায়ক হার্দিক সিং। সেই সুবাদে নাম রয়েছে হার্দিকের।
ছোটবেলা থেকেই রাইফেল শুটিংয়ে বাবা মায়ের ভরসা পেয়েছেন মেহুলী। কঠোর অনুশীলনের পর রাইফেলের ডগায় বিশ্ব নাচিয়েছেন তিনি। কমনওয়েলথ গেমস, বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ এশীয় গেমসের পর শুটিং বিশ্বকাপে একের পর এক পদক জয় করেছেন। মাঝে মাঝে ছন্দপতনও হয়েছে ঠিকই নিজের যোগ্যতা দিয়ে বারবার ফিরে এসেছেন। অন্যদিকে দিব্যা দেশমুখ এখন ভারতীয় মহিলা দাবাড়ুদের মধ্যে দ্বিতীয় শীর্ষ স্থানাধিকারী। বিশ্ব ক্রমতালিকায় তার নাম রয়েছে ১১ নম্বর স্থানে।
সূতীর্থা মুখোপাধ্যায় জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলা দলের অংশ ছিলেন। তিনি ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক ও ২০২২ এশিয়ান গেমসেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০২২ এশিয়ান গেমসে মহিলাদের ডাবলস টেবিল টেনিসে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সুতীর্থা। বর্তমানে বিশ্ব ক্রমতালিকায় ৮৯ নম্বরে রয়েছেন তিনি।
ছোটবেলায় কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে। কখনও গাড়ি ধুয়েছেন, কখনও কারখানায় শ্রমিক। সেই আলিরেজাই এখন ইরানের নকআউট স্বপ্নের সবচেয়ে বড় ভরসা
প্রথম একাদশে জায়গা পাননি। পরিবর্ত হিসেবে নেমেই জোড়া গোল। জার্মানির নকআউট নিশ্চিত করলেন ডেনিজ উন্দাভ
মেসির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের প্রাক্তন তারকা
স্পেনের পর উরুগুয়ের বিরুদ্ধেও পয়েন্ট ছিনিয়ে নিল কেপ ভার্দে
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল