নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - এক রাতের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। বন্যা ও প্রতিকূল আবহাওয়ার জেরে রবিবার বাতিল করা হয়েছে একাধিক ট্রেন পরিষেবা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা।
সূত্রের খবর, শনিবার রাতভর ভারী বর্ষণে আলিপুরদুয়ার জেলার বহু জায়গায় রেললাইনের উপর দিয়ে জল বইছে। পরিস্থিতির জেরে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন তিনটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলি হল — নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার–নিউ জলপাইগুড়ি যাত্রী স্পেশ্যাল, ধুবরি–শিলিগুড়ি ডেমু এবং শিলিগুড়ি–বামনহাট এক্সপ্রেস।
তাছাড়া, তিনটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত রুটে চলবে শিয়ালদহ–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আলিপুরদুয়ার–দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস এবং কামাখ্যা–ডক্টর অম্বেডকর নগর এক্সপ্রেস। একইসঙ্গে দুটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে — আলিপুরদুয়ার–শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এখন বিন্নাগুড়ি পর্যন্ত চলবে, এবং শিলিগুড়ি–ধুবরি ডেমু যাবে গুলমা পর্যন্ত।
তবে রেল সূত্রে জানা গেছে, হাওড়া এবং শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে। যাত্রীদের সতর্ক থাকতে এবং রেল দফতরের আপডেট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...