নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - শনিবার সকালেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে বড় প্রশাসনিক অভিযান। প্রয়োজনীয় নথি ছাড়াই কার্যালয় নির্মাণের অভিযোগে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের তরফে একাধিক নোটিশের পরও সন্তোষজনক জবাব না মেলায় শুরু হয়েছে বুলডোজার অভিযান, যা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।
গত ৩০ জুন এবং ৭ জুলাই পরপর দুটি নোটিশ পাঠানো হয়েছিল আমতলার ওই কার্যালয়ে। অভিযোগ ছিল, ভবনটি বৈধ অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিও জমা দেওয়া হয়নি। পাশাপাশি, ১৫ জুলাই দক্ষিণ ২৪ পরগণার জেলা প্রশাসনের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, ওই নোটিশগুলির কোনওটিরই জবাব দেওয়া হয়নি। এরপর শনিবার সকাল থেকেই আমতলার কার্যালয় চত্বর ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। পরে সেখানে পৌঁছায় একাধিক বুলডোজার এবং শুরু হয় ভাঙার কাজ। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, প্রশাসনিক আধিকারিক ও দমকল বাহিনী। প্রশাসনের দাবি, যে জমির উপর কার্যালয়টি নির্মিত হয়েছে, সেটি ‘লিপস অ্যান্ড বাউন্ডসের' নামে কেনা হয়েছিল এবং সংশ্লিষ্ট নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। বৈধ নির্মাণ অনুমোদনের নথি না থাকায় এবং পরপর নোটিশের জবাব না মেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের