6a4260f8524aa_Gallery_1782731968338
জুন ২৯, ২০২৬ বিকাল ০৬:৫৪ IST

অভয়ার মতো দশা করব! বিজেপি কর্মীর পরিবারকে হুমকির অভিযোগ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিজেপি সমর্থক হওয়ায় এক পরিবারের ৪ সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহতদের মধ্যে রয়েছেন এক অন্তঃসত্ত্বা মহিলাও। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হাড়োয়া থানার শংকরপুর এলাকায়। আক্রান্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে , সোনাপুকুর গ্রামের বাসিন্দা চণ্ডী সর্দার দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী। অভিযোগ, রবিবার সন্ধ্যায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হঠাৎই তাঁদের বাড়িতে যায়। এরপর আচমকা মারধর শুরু করে। হামলায় লাঠির আঘাতে চণ্ডী সর্দারের মাথা ফেটে যায়। কেবল পুরুষরাই নন, তাঁদের হাত থেকে রেহাই পাননি বাড়ির মহিলারাও। চণ্ডী বাবুর ভাইয়ের স্ত্রী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। তাঁর পেটে ও বুকে সজোরে আঘাত করা হয় বলে অভিযোগ। মারধর করা হয় তাঁর পুত্রবধূ ও পুত্রকেও।

চণ্ডী সরদার 

আহতদের দাবি, হামলার সময় মহিলাদের হুমকিও দেওয়া হয়। অভয়ার মত পরিণতি করার কথাও বলা হয়। ঘটনার পর রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ৪ জনকেই উদ্ধার করা হয়। এরপর তাঁদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা আক্রান্তদের এক্স-রে ও মাথার স্ক্যান করানোর পরামর্শ দেন। এই ঘটনায় ইতিমধ্যেই হাড়োয়া থানায় একটি লিখিত এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।

আহত চণ্ডী সর্দার বলেন, 'আমি বাড়ি থেকে বেরোনোর পর আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর আচমকাই হামলা চালানো হয়। বিজেপি করার কারণে দীর্ঘ ১৫ বছর আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। এতদিন সুযোগ পাইনি। এখন পরিস্থিতি বদলানোর পর বাইরে বের হতেই আমাদের উপর আক্রমণ করা হয়েছে। পরিবারের চারজনকে মারধর করা হয়েছে। আমরা ঘটনার সঠিক বিচার চাই'।

চণ্ডী সর্দারের ছেলে সুকান্ত সর্দার বলেন, 'গোবিন্দ সর্দার ও তার সঙ্গীরাই আমাদের উপর হামলা চালিয়েছে। আমার অন্তঃসত্ত্বা কাকিমাকেও মারধর করা হয়েছে। আমাদের একমাত্র অপরাধ আমরা বিজেপি করি। অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমরা দলের নেতৃত্বকেও বিষয়টি জানিয়েছি'।

অন্যদিকে আহত দীপালি সর্দার বলেন, 'গোবিন্দ সর্দার ও আরও দু'জন এসে আমাদের মারধর করে। আমি অন্তঃসত্ত্বা। আমাকেও রেহাই দেওয়া হয়নি। চিকিৎসকের কাছে গিয়েছি। বিভিন্ন শারীরিক পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। আমি চাই, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক'।

আরও পড়ুন

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের