নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাহাড়ে কেন্দ্রের নিযুক্ত ‘মধ্যস্থতাকারীর' কাজ শুরুকে নিয়ে ফের উত্তেজনা বাড়ল কেন্দ্র ও রাজ্যের মধ্যে। একতরফা সিদ্ধান্ত বলে অভিযোগ তুলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।
অক্টোবরেই পাহাড়ে ‘মধ্যস্থতাকারী’ নিয়োগ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতবিরোধ তুঙ্গে উঠেছিল। সেই জট যেন আরও ঘনীভূত হল সোমবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো চিঠিতে অভিযোগ করেন, কেন্দ্র রাজ্যের মতামত উপেক্ষা করেই একতরফাভাবে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। চিঠিতে তিনি উল্লেখ করেন, ১০ নভেম্বর থেকে কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারী অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ কুমার সিং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ শুরু করেছেন। এই তথ্য ‘বিস্ময়কর ও হতাশাজনক’ বলেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের আবেদন এবং আপত্তি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এমনকি কেন্দ্র কোন জবাবও দেয়নি। এই সিদ্ধান্ত সংবিধান নির্ধারিত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাই পশ্চিমবঙ্গ সরকার এই প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন সিদ্ধান্তটি অবিলম্বে স্থগিত করতে।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের