নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও কার্যালয়ের সামনে থেকে তুলে নেওয়া হল অতিরিক্ত নিরাপত্তা।
মঙ্গলবার থেকেই ধাপে ধাপে নিরাপত্তা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছিল। অবশেষে বুধবার সকাল সাড়ে ৬টা থেকে তা সম্পূর্ণভাবে কার্যকর হয়। কলকাতার ১৮৮ হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন , ৯ ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় এবং ১২১, কালীঘাট রোড এই গুরুত্বপূর্ণ ঠিকানাগুলি থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন তুলে নেওয়া হয়েছে।
লালবাজারের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এতদিন যে অতিরিক্ত বাহিনী এবং কিয়স্ক-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা ছিল, তা আর বজায় রাখা হবে না। বুধবার সকালেই সংশ্লিষ্ট পুলিশকর্মীরা তাদের দায়িত্ব থেকে সরে যান এবং কিয়স্কগুলি ফাঁকা হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে থাকা ‘সিজারস ব্যারিকেড’ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। এবার সম্পূর্ণ অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হল।
তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রোটোকল অনুযায়ী যে নিরাপত্তা পাওয়ার কথা, তা তিনি পাবেন। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় দীর্ঘদিন ধরেই কড়া নিরাপত্তার আওতায় ছিল। সেই ব্যবস্থাও এখন তুলে নেওয়া হয়েছে। যা রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের