নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পুলিশি তদন্তের মাঝেই এবার ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘোরানো হল প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। শনিবার পানিহাটির বিভিন্ন এলাকায় পুলিশি উপস্থিতিতে তাঁকে নিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের একাংশ। চারদিক থেকে ওঠে চোর, চোর স্লোগান। একই সঙ্গে পলাতক নির্মল ঘোষকেও দ্রুত গ্রেফতারের দাবি জোরালো হয়েছে।
লটারিতে কোটি টাকা জেতা এক গাড়িচালকের অর্থ আত্মসাতের অভিযোগ-সহ একাধিক মামলায় অভিযুক্ত তীর্থঙ্কর ঘোষকে সম্প্রতি গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। আদালতের নির্দেশে তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্তের স্বার্থে শনিবার তাকে পানিহাটির বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করানো হয়। পুলিশি ঘেরাটোপে তীর্থঙ্করকে দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান। অভিযুক্তকে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগান ওঠে।
একইসঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাদের দাবি, নির্মল ঘোষও একই মামলায় অভিযুক্ত, তাই তাকেও দ্রুত গ্রেফতার করতে হবে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর ঘোষ। সেই নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। ২০২১ সালের রাজনৈতিক হিংসা থেকে শুরু করে লটারি জয়ের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিভিন্ন মামলায় তাঁদের নাম উঠে এসেছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের