নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – আমেরিকার অরিজনের পোর্টল্যান্ড শহরের অভিবাসন এবং শুল্ক দফতরে উগ্র বামপন্থীদের হামলা চালানোর অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের নির্দেশ দেন তিনি। ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন অরিজনের ডেমোক্র্যাটিক গভর্নর টিনা কোটেক।
সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডকে রক্ষার জন্য আমি প্রতিরক্ষামন্ত্রককে সেখানে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছি। মার্কিন অভিবাসন এবং শুল্ক বিভাগকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্তটি প্রয়োজনীয় ছিল। শুধু তাই নয়, প্রয়োজনে সেখানে পূর্ণ ক্ষমতা প্রয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। অ্যান্টিফা সহ দেশের বিভিন্ন বামপন্থী জঙ্গিরা শহরে হামলা চালাচ্ছে।“
অন্যদিকে ট্রাম্পের দাবিকে নস্যাৎ করে দিয়েছেন অরিজনের ডেমোক্র্যাটিক গভর্নর টিনা কোটেক। তিনি জানিয়েছেন, “কোনও হিংসা ছড়ায়নি পোর্টল্যান্ডে। সর্বত্র শান্তি বজায় রয়েছে। ট্রাম্প তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন।“ পোর্টল্যান্ডের ডেমোক্র্যাট মেয়র কিথ উইলসন বলেছেন, “শহরে সেনা নামানের কোনও প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্ট এখানে কোনও অনাচার বা সহিংসতা খুঁজে পাবেন না। যদি না ইচ্ছাকৃতভাবে তিনি এখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করেন।“
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের