6a649fe66e478_WhatsApp Image 2026-07-25 at 17.06.47
জুলাই ২৫, ২০২৬ বিকাল ০৫:২৮ IST

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তৃণমূল নেতার নজিরবিহীন চুরি , পুলিশের দ্বারস্থ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি , মালদহ - প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি অনুদান নিয়ে বড়সড় জালিয়াতির অভিযোগ সামনে এলো কালিয়াচকে। প্রকৃত উপভোক্তার তথ্য ব্যবহার করে অনুদানের টাকা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে আত্মসাতের অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যা সহ তার স্বামীর বিরুদ্ধে। এমন জালিয়াতির ঘটনা শুধু পশ্চিমবঙ্গে কেন এর আগে ভারতে কোথাও ঘটেনি। ক্ষুব্ধ উপভোক্তারা ঘটনার তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের দড়িদিয়ারা এলাকায় স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ তোলেন। মানবী মণ্ডল, ভাসানী মণ্ডল সহ কয়েকজনের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনুমোদিত হলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের বরাদ্দ অর্থ জমা পড়েনি। উপভোক্তাদের দাবি, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা অনিমা মণ্ডলের স্বামী গুদুর মণ্ডল ঘর অনুমোদনের কথা জানিয়ে তাদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সহ ছবি সংগ্রহ করেন। দীর্ঘদিন টাকা না পাওয়ায় তারা অনলাইনে নিজেদের আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করেন। সেখানে তাদের নাম থাকলেও ছবি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অন্য ব্যক্তির সঙ্গে মিলছে। সরকারি অনুদানের টাকা অন্য একটি অ্যাকাউন্টে চলে গেছে।  শুধু আর্থিক অনিয়মই নয়, সরকারি জিও ট্যাগেও অন্য এক ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন উপভোক্তারা। সরকারি নথিতে ভুয়ো তথ্য ব্যবহার করে পুরো বিষয়টি আড়াল করার চেষ্টা হয়েছে। ঘটনায় বিডিও কৈলাস প্রসাদ জানান, কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার স্বামী গুদুর মণ্ডল সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ না খুললেও মৌখিকভাবে দাবি করেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার বক্তব্য, প্রয়োজনীয় নথি, ছবি সহ ব্যাংক সংক্রান্ত সমস্ত কাজ ব্লক প্রশাসনের কর্তৃপক্ষের মাধ্যমেই হয়েছে। টাকা কেন উপভোক্তার অ্যাকাউন্টে জমা পড়েনি, তা প্রশাসনের তদন্তেই স্পষ্ট হবে। এতে তার কোনও ভূমিকা নেই।

ঘটনা প্রসঙ্গে ২ নম্বর ব্লক পঞ্চায়েতের একজন রাজনৈতিক প্রতিনিধির বক্তব্য,'সিএসবি বা সাইবার সার্ভিলেন্স উইংয়ের টিম গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার রথবাড়ি এলাকায় একটি অনলাইন ব্যাংকিং ফ্রড জালিয়াতি চক্র বা সিএসপি অফিসে তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে কম্পিউটার, মনিটর সহ বিভিন্ন ধরনের প্রায় ১২টি ডেবিট ক্রেডিট কার্ড সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে সাইবার সায়েন্স উইং ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে । তাদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে'।

 

আরও পড়ুন

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের