নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সাত বছরের সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন এক মহিলা। তার দাবি, প্রেমিককে মন্দিরে বিয়ে করেছেন তিনি। এখন স্ত্রী হিসেবে স্বীকৃতি চান। তবে এই ঘটনায় অভিযুক্ত যুবকের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সিতাই ব্লকের দক্ষিণ বরথর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে , কর্মসূত্রে বাইরে থাকার সময় অভিযুক্ত যুবক পূর্ণচন্দ্র বর্মার সঙ্গে মহিলাটির পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আগের স্বামীকে ছেড়ে মন্দিরে বিয়ে করেন তারা। কয়েকদিন ধরে প্রেমিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি যুবকের বাড়িতে এসে ধর্নায় বসেন। পাশাপাশি তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলেও দাবি করেছেন। নিজের বক্তব্যের সমর্থনে একটি চিকিৎসা সংক্রান্ত নথি দেখিয়েছেন। খবর পেয়ে স্থানীয় একটি মহিলা সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। দুই পক্ষের পরিবারের সঙ্গে কথা বলেন। আপাতত ওই মহিলার থাকার ব্যবস্থা সংশ্লিষ্ট বাড়িতেই করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে অভিযোগকারী মহিলাটির বক্তব্য,'আমি বাইরে যেখানে কাজে গেছিলাম ও সেখানে ঠিকাদারের কাজ করতো। ওর সঙ্গে সম্পর্ক তৈরির পর বলেছিল তোমাকে আর কাজে যেতে হবেনা। তোমার দায়িত্ব আমি নেবো। আমার সন্তানের দায়িত্ব নিতেও প্রস্তুত ছিল। তারপর বেশ কিছুদিন আমরা একসঙ্গে থাকি। একদিন কাজের জায়গায় সব জানাজানি হলে বললো বাড়ি যাবো। তারপর থেকেই আর কোনো যোগাযোগ করেনি'।
অভিযুক্ত যুবকটির প্রতিবেশী মানিক বর্মনের বক্তব্য,'মহিলাটির কথা শুনে যা বুঝলাম পূর্ণচন্দ্রের দোষ আছে। এর আগেও এরকমই একটি বউয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল সে। একইরকম ঘটনা ঘটেছিল। ওর বাড়িতে ২ ভাই, ১ বোন, মা বাবা আছে'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের