নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সংবিধান রক্ষার শপথের কথা ফের সামনে আনলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়েই তাদের বার্তায় সংবিধানের মূল আদর্শকে রক্ষা করার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বার্তায় প্রজাতন্ত্র দিবস উঠে এসেছে শুধু একটি স্মরণীয় দিন হিসেবে নয়, বরং আত্মবিশ্লেষণ ও নতুন করে সংকল্প নেওয়ার মুহূর্ত হিসেবে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নিজের বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধানের চার মূল ভিত্তি - ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার ডাক দেন। তিনি বলেন, বহুত্ববাদ, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজই ভারতের প্রকৃত শক্তি, আর সামাজিক সম্প্রীতির পথেই এগিয়ে যাওয়াই প্রজাতন্ত্রের প্রকৃত চেতনা। একই সঙ্গে তিনি স্মরণ করান একটি চিরন্তন প্রবাদ, 'চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূল্য।' তার বক্তব্যে স্পষ্ট, সংবিধান ও প্রজাতন্ত্র রক্ষা করতে হলে নাগরিকদের সচেতন ও সতর্ক ভূমিকা আজ সবচেয়ে বেশি প্রয়োজন।
অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বার্তায় সংবিধানের চার মূল স্তম্ভকে কেবল শব্দ হিসেবে নয়, বরং আত্মত্যাগ ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত জীবন্ত প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেন। তিনি স্মরণ করিয়ে দেন, এই মূল্যবোধগুলির জন্যই স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ উৎসর্গ করেছিলেন এবং সেগুলিকে কথায় ও কাজে রক্ষা করাই আজকের দায়িত্ব।
৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সংবিধানকে এক আঘাতে নয়, বরং ধারাবাহিক নীরব আঘাতের মাধ্যমে খণ্ডিত করার চেষ্টা চলছে। তিনি গণতন্ত্র রক্ষার জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্যে উঠে আসে, বিভিন্ন সম্প্রদায়কে প্রান্তিক করে দেওয়া হচ্ছে এবং ভাষা, খাদ্য, বিশ্বাস, ভালোবাসা ও মতপ্রকাশের মতো মৌলিক স্বাধীনতাগুলিও ক্রমশ সংকুচিত হচ্ছে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের