নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেহালার পর্ণশ্রী কাণ্ডে আরও জোরালো হল রাজনৈতিক সংঘাত। বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়েরের পর। এবার সেই ঘটনায় তৃণমূলের ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ভোটের আগে এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।
রবিবার দুপুরে বেহালা পশ্চিম বিধানসভার পর্ণশ্রী এলাকায় বিজেপির একটি নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ দাবি করেন, তাঁর দলের পোস্টার, পতাকা ও হোর্ডিং ছিঁড়ে ফেলা হয় এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এমনকি একটি ল্যাপটপ চুরি যাওয়ার অভিযোগও সামনে আসে। এই ঘটনার প্রতিবাদে পর্ণশ্রী থানার সামনে ধর্নায় বসেন বিজেপি কর্মী-সমর্থকেরা।
এই ঘটনায় বিজেপি নেতা মনোজ হালদারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযোগে তৃণমূল প্রার্থীর পাশাপাশি একাধিক কর্মীর নাম উল্লেখ করা হয়। তদন্তের ভিত্তিতে কাজল রায়, তাপস আইচ, পূরণ গুরুং, মন্টি সিংহ, দেবাশিস নাগ এবং আকাশ থাপাএই ৬জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের