নিজস্ব প্রতিনিধি , জেরুজালেম - দীর্ঘ ৩৪ বছরের অপেক্ষার পর শান্তির টেবিলে বসতে চলেছে পশ্চিম এশিয়ার দুই প্রতিবেশী দেশ। মার্কিন মধ্যস্থতায় ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি হতে চলেছে ইজরায়েল ও লেবানন। এই ঘোষণা করে আন্তর্জাতিক মহলে নতুন করে আশার সঞ্চার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মাঝেই এই শান্তি উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রাম্প নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে জানান,'ইজরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘাত কমানোর চেষ্টা করছি। প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা মুখোমুখি হতে চলেছেন। আগামিকাল হতে চলেছে এই বৈঠক।'
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-ও এই বৈঠক নিয়ে আশাবাদী। তার মতে, দক্ষিণ লেবাননের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে পারে এই আলোচনার মাধ্যমে। একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক সীমানায় লেবাননের সেনার পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য।
উল্লেখযোগ্যভাবে, ১৯৮৩ সালের লেবানন যুদ্ধের পর এই প্রথম মার্কিন মধ্যস্থতায় এমন উচ্চপর্যায়ের বৈঠক হতে চলেছে। তবে এই উদ্যোগকে ততটা গুরুত্ব দিতে নারাজ সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা। যারা সম্প্রতি উত্তর ইজরায়েলের একাধিক শহরে হামলা চালিয়েছে।
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের