নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুদফা তলবের অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। স্বামী সাকির আলির গ্রেফতারির সময় পুলিশকে বাধা দেওয়া ও হেনস্তার অভিযোগে দায়ের হওয়া মামলায় শুক্রবার আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছান তিনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে জোর চর্চা।
শুক্রবার আইনজীবীর পোশাকে এবং নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর থানায় পৌঁছান অপরূপা পোদ্দার। রামনবমীর মিছিল হামলা মামলায় NIA এর হাতে গ্রেফতার হওয়া তার স্বামী তথা কাউন্সিলর সাকির আলিকে পুলিশ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল রিষড়ায়। অভিযোগ, সেই সময় পুলিশকে বাধা দেওয়া, মহিলা পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় শ্রীরামপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে।
সেই মামলার তদন্তে প্রথমে বুধবার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও সেদিন হাজির হননি অপরূপা। পরিবর্তে তাকে ব্যাঙ্কশাল আদালতে ধৃত স্বামীর পাশে দেখা যায়। পরে ই-মেলের মাধ্যমে আরও সময় চেয়ে আবেদন জানান তিনি। সেই আবেদনের পর দ্বিতীয়বার তলব করে পুলিশ। অবশেষে শুক্রবার সেই তলবে সাড়া দিয়ে থানায় হাজিরা দেন প্রাক্তন সাংসদ। তদন্তে সহযোগিতা করতে প্রয়োজনীয় তথ্য ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের