নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় রবিবার পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নেতৃত্বে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দুদিনের এই সফরে রাজনৈতিক দল, প্রশাসনিক আধিকারিক ও নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের সূচি রয়েছে।
রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় পৌঁছবে। সফরের সূচি অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার টানা দুই দিন ধরে রাজ্যের নির্বাচন সংক্রান্ত নানা বিষয় নিয়ে বৈঠক করবেন কমিশনের সদস্যরা। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের পাশাপাশি রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, জেলাশাসক, পুলিশ সুপার এবং BLO দের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি।
আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিতে যেতে পারেন। পাশাপাশি, বেলুড় মঠেও যাওয়ার কথা রয়েছে জ্ঞানেশ কুমারের। যদিও এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, ' কমিশনারের কোনও ব্যক্তিগত কর্মসূচি থাকলে তিনি সেখানে যেতে পারেন, তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা নেই।'
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। কমিশনের তথ্য অনুযায়ী, ফর্ম-৭ জমা পড়ার পর প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাতিল হয়েছে। পাশাপাশি এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের আবেদন বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের