নিজস্ব প্রতিনিধি , হুগলী - তিন বছর পর রামনবমীর অশান্তি মামলায় বড় পদক্ষেপ। তদন্তে নেমে তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে গ্রেফতার করল NIA। মঙ্গলবার রিষড়ার বাড়িতে অভিযান চালিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে কেন্দ্রীয় সংস্থা। এই গ্রেফতারিকে ঘিরে ফের চর্চার কেন্দ্রে উঠে এল ২০২৩ সালের রিষড়ার সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় NIA-এর একটি বিশেষ দল রিষড়ায় সাকির আলির বাড়িতে পৌঁছায়। বাড়ি ঘিরে রেখে শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের মূল লক্ষ্য ছিলেন রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলি। দীর্ঘক্ষণ জেরার পর তাকে গ্রেফতার করা হয়। NIA সূত্রে জানা গেছে, ২০২৩ সালের রামনবমী উপলক্ষ্যে রিষড়ায় সংঘটিত সাম্প্রদায়িক অশান্তি, বোমাবাজি এবং হিংসার ঘটনায় উস্কানির অভিযোগে তার নাম তদন্তে উঠে আসে।
সেই সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন কারফিউ জারি করতে হয়েছিল। ঘটনাটি জাতীয় স্তরেও আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সাকির আলি শুধু একজন কাউন্সিলরই নন, তিনি আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অপরূপা পোদ্দারকে আর প্রার্থী করা হয়নি, সাকির আলি কাউন্সিলর হিসেবে দায়িত্বে ছিলেন।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের