নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - প্রতিটা শিল্পীর জীবন সুরক্ষিত করতে সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে সারেগামাপা খ্যাত শিল্পী অঙ্কনা। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এটি খোলা চিঠি লেখে অঙ্কনা। যেখানে একগুচ্ছ দাবি পেশ করেছে।

চিঠির প্রথমেই লেখে আমি একজন মেদিনীপুরবাসী হিসেবে খুবই গর্বিত। মেদিনীপুরের ভূমিপুত্র তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে অঙ্কনা লেখে মেদিনীপুরেই সবচেয়ে বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তাই মেদিনীপুরের মাটি থেকেই বদলের ডাক দিতে চায় অঙ্কনা। অঙ্কনার মূল দাবি রাতের অনুষ্ঠানে নির্দিষ্ট একটা সময়সীমা বেঁধে দেওয়া হোক। গরমকালে রাত ১২ টা পর্যন্ত এবং শীতকালে রাত ১১ টা পর্যন্ত অনুষ্ঠান চলবে তা বাধ্যতামূলক করা হোক। অনুষ্ঠান ঠিক কতক্ষণ চলবে তাও নির্দিষ্ট করা হোক।

অঙ্কনা কেন এই বিষয়ে পদক্ষেপ নিতে বলছে তাও স্পষ্ট চিঠিতে লিখে দিয়েছে। অঙ্কনা লেখে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শুরু করা হলে সবচেয়ে বেশি স্বস্তি পাবে মিউজিয়াম আঙ্কেলরা। অঙ্কনা এর কারণ হিসেবে জানায় আমরা শিল্পীরা ছুটি পেয়ে গেলও মিউজিশিয়ানরা ছুটি পান না। ওনাদের টানা বাজিয়ে যেতে হয়।
রাত যত বাড়ে ততই সুস্থ শ্রোতাদের সংখ্যা কমতে থাকে। ফলে অনেক সময় শিল্পীরা হেনস্থার শিকার হন,এমন কিছু গান করতে বাধ্য করা যা শিল্পীদের ঘরানার সঙ্গে মেলেনা।
গভীর রাতের অনুষ্ঠান গুলিতে প্রায়শই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। যেখানে আয়োজক কমিটির মেম্বাররাই বেসামাল থাকে তারা নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে ফেলে আর দোষ দেওয়া হয় ব্যান্ডের লোকেদের ওপরে।
ভোররাতে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার সময় শরীরের ক্লান্তিতে গাড়িচালকদের ঘুম চলে আসে। যার ফলে সকলকেই দুর্ঘটনার শিকার হতে হয়। এই প্রসঙ্গে আঙ্কনা নিজের অভিজ্ঞতার কথা জানায় গত ১২ মে অনুষ্ঠান করে বাড়ি ফেরার সময় নিজেও বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের