নিজস্ব প্রতিনিধি , বীরভূম - মহম্মদবাজারে কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় তদন্তে বড় মোড়। রাতভর তল্লাশি ও টাকা গোনার পর বৃহস্পতিবার সকালে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী তথা ম্যানেজার মিনার মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মোট সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা। এই বিপুল সম্পদের উৎস কী, তা ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা।
বুধবার ভোররাত থেকে বীরভূমের মহম্মদবাজারের ডেউচা এলাকায় মিনার মণ্ডলের বাড়িতে দীর্ঘ তল্লাশি চালানো হয়। টাকা গোনার জন্য একাধিক মেশিন নিয়ে যাওয়া হয় এবং রাতভর চলে গণনার কাজ। শেষে উদ্ধার হয় মোট সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা। বৃহস্পতিবার সকালে বাজেয়াপ্ত হওয়া নগদ ও সোনা জব্দ করে মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তার বাড়িটিও সিল করে দিয়েছে পুলিশ।
স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসচালক ছিলেন মিনার। পরে স্বেচ্ছাবসর নিয়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ব্যবসায় যোগ দেন। টুলুর একাধিক ডুপ্লিকেট চালান রিসিপ্ট গেটের মধ্যে রায়পুরের গেটের দায়িত্ব ছিল তার উপর। সেই সূত্রেই ব্যবসার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন মিনার।
তবে গ্রেফতারের পর তদন্তে নতুন মাত্রা যোগ করেছে মিনারের পরিবারের বক্তব্য। ধৃতের ছেলে জানিয়েছেন, তাদের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল টাকা ও সোনা আসলে টুলু মণ্ডলের। তার দাবি, টুলুই নিরাপদে রাখার জন্য ওই সম্পদ তাঁদের বাড়িতে রেখে গিয়েছিলেন। এই দাবির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া সম্পদের প্রকৃত মালিকানা, উৎস এবং এর সঙ্গে কোনও বেআইনি আর্থিক লেনদেন বা পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের