নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গ বিধানসভা ভোটের আগে ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। সোমবার রায়দিঘির মথুরাপুরে ‘পরিবর্তন যাত্রার' সূচনা করে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পাল্টা জবাব দিতে এবার রায়দিঘিতে সভা করতে চলেছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মথুরাপুরে সভা করেন অমিত শাহ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনিকভাবে দুর্বল রাজ্য বিজেপিকে চাঙ্গা করাই এই যাত্রার মূল লক্ষ্য। এদিনের সভামঞ্চ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে শাসকদলকে নিশানা করেন শাহ। শুধু তাই নয়, অভিষেককে নিশানা করে শাহ বলেন, ' তৃণমূলকে এবার ভোট দিলে বড় ভুল করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, ভাইপোর শাসন হবে।'
এরই পাল্টা জবাব দিতে আগামী ৮ মার্চ রায়দিঘিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে, যে মাঠে শাহ সভা করেছেন, সেখানেই এই কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে খবর। রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচি কার্যত শক্তিপ্রদর্শন এবং পাল্টা বার্তা দেওয়ার মঞ্চ হতে চলেছে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের