নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রেললাইনের ওপর থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃত্যুর নেপথ্যে খুন নাকি আত্মহত্যা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। মৃতের পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণীতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কল্যাণী স্টেশন থেকে সীমান্তমুখী রেললাইনের পাশে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রেললাইনের ধারে একটি স্কুটিও উদ্ধার হয়। স্কুটিতে রক্তের দাগ থাকায় ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়েছে। স্থানীয়দের একাংশের অনুমান, এটি শুধুমাত্র রেল দুর্ঘটনা বা আত্মহত্যার ঘটনা নাও হতে পারে। যদিও সেই দাবি এখনও পুলিশের তরফে নিশ্চিত করা হয়নি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই স্পষ্ট হবে এটি খুন, আত্মহত্যা নাকি অন্য কোনও ঘটনা।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জয়ন্ত রায় বলেন,'আমি ডিউটিতে ছিলাম হসপিটালে। খবর পেলাম রেল লাইনে একটি বডি পড়ে আছে। এসে দেখে আমাদের মনে হচ্ছে এটা সুইসাইড নয়। কারণ সুইসাইড করলে স্কুটিতে ব্লাড লেগে থাকার কথা নয়। পুলিশ প্রশাসন এসে তদন্ত হচ্ছে। এখনও পর্যন্ত কিছু জানা যায়নি'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের