নিজস্ব প্রতিনিধি , রাশিয়া - প্রযুক্তির ব্যতিক্রমী এক আয়োজন ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে কৌতূহল। প্রথমবার দুই হিউম্যানয়েড রোবটকে নিয়ে প্রতীকী বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় মস্কোতে। AI এর সাহায্যে শপথ পাঠ থেকে শুরু করে রোবট কুকুরের হাতে ব্রেসলেট পৌঁছে দেওয়ার ঘটনা সবার নজর কেড়েছে। তবে এটি কোনও আইনগত বিয়ে নয়। প্রযুক্তির অগ্রগতি তুলে ধরাই ছিল এটির মূল উদ্দেশ্য।
মস্কোর পুশকিন লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে রবার্ট আর মাটিল্ডা নামে দুই রোবট অংশ নেয়। তারা একে অপরকে ব্রেসলেট পরিয়ে প্রতীকীভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। অনুষ্ঠানের সংলাপও AI এর সাহায্যে তৈরি করা হয়। পরে সঞ্চালক তাদের রোবট দম্পতি হিসেবে ঘোষণা করেন।
এই আয়োজনের পিছনে ছিল রোবট নির্মাতা সংস্থা আইটি ইম্পেরিয়াল। সংস্থার দাবি, ভবিষ্যতে হিউম্যানয়েড রোবট মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই সম্ভাবনাই সাধারণ মানুষের সামনে সহজভাবে তুলে ধরতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। তাই পুরো অনুষ্ঠানটি প্রযুক্তি প্রদর্শন হিসেবেই আয়োজন করা হয়।
বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সংস্থা এখন মানুষের মতো কাজ করতে পারে, এমন হিউম্যানয়েড রোবট তৈরিতে কাজ করছে। যদিও এই প্রযুক্তি এখনও গবেষণা আর পরীক্ষার পর্যায়ে রয়েছে। সাধারণ মানুষের কাছে পৌঁছাতে আরও কিছু সময় লাগবে। তবুও মস্কোর এই ব্যতিক্রমী আয়োজন রোবোটিক্স আর কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের