নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আর মাত্র হাতেগোনা কিছুদিন বাকি রথযাত্রার। এই উৎসবকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি শুরু করল প্রশাসন। উৎসবের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শান্তিপুর থানায় আয়োজিত হল প্রস্তুতি বৈঠক।
প্রশাসন সূত্রে জানা গেছে , বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রথ উৎসব পরিচালন কমিটির সদস্য, উদ্যোক্তা সহ থানার আধিকারিকরা। রথযাত্রার দিন কোথা থেকে রথ বের হবে, কোন রুট ধরে যাবে, সম্ভাব্য জনসমাগম, স্বেচ্ছাসেবকদের ভূমিকা, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে উদ্যোক্তাদের প্রয়োজনীয় নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়। পাশাপাশি উৎসব চলাকালীন প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার ওপরেও জোর দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সহযোগিতায় রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত থাকবে বলে বৈঠকে জানানো হয়।
ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিকদের বক্তব্য,'গভর্নমেন্টের কিছু নিয়ম আছে। সেগুলো আগাম জানিয়ে দিতেই এই আয়োজন। মেলার আশেপাশে কোথাও সিলিন্ডার সহ গ্যাস বেলুন নিয়ে দোকান দেওয়া চলবেনা। সমস্ত ইলেক্ট্রিকের কানেকশন চেক করে নিতে হবে আগে থেকে। শর্ট সার্কিটের সমস্যা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ট্রাফিক সেকশনেও সমস্ত সেফটি মেনে চলতে হবে। মেলার আশেপাশে কোনো মদ্যপ ব্যক্তি ঝামেলা করলে আপনারা অবিলম্বে আমাদের রিপোর্ট করবেন'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের