নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মহম্মদ শামির ৮ উইকেটের পর মনে হয়েছিল স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে ফের নকআউটে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে বাংলাকে। ব্যাটিং ব্যর্থতায় রঞ্জি ট্রফির সেমিফাইনাল থেকে। ইফাহ নিল বাংলা। দ্বিতীয় ইনিংসে ৯৯ রানেই গুটিয়ে যায় বাংলার ইনিংস। ৬ উইকেটে জিতে প্রথমবার রনজির ফাইনালে গেল জম্মু ও কাশ্মীর।
প্রথম ইনিংসে অভিমন্যু ঈশ্বরণরা করেন ৩২৮ রান। জবাবে আকিব নবিদের ইনিংস শেষ হয় ৩০২ রানে। শামি বীরত্ব না দেখালে প্রথম ইনিংসেই লিড নিয়ে নিত জম্মু ও কাশ্মীর। ৯০ রানে ৮ উইকেট পকেটে ভরেন শামি। এরপর লিড নিয়েও অত্যন্ত হতাশাজনক প্রদর্শন করে বাংলার ব্যাটাররা।
এরপর ব্যাটে নেমে বাংলা করে মাত্র ৯৯ রান। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করলেন ৫ রান। সর্বোচ্চ ২৪ রান করেন শাহবাজ আহমেদ। শেষমেশ জম্মু ও কাশ্মীরের জন্য লক্ষ্য গিয়ে দাঁড়ায় ১২৬। সেখানেও ১১ রানের অবদান ছিল মহম্মদ শামির। ম্যাচে কাশ্মীরি পেসার আকিব নবির ঝুলিতে ছিল ৯ উইকেট।
তৃতীয় দিনের শেষে জম্মু কাশ্মীরের রান ছিল ২ উইকেট হারিয়ে ৪৩। বুধবার সকালে শুভম পুন্ডিরকে হারিয়ে আর্লি উইকেট তুলে নেয় বাংলা। তখন কিছুটা আশার আলো জাগলেও শেষমেষ লাভের লাভ হয়নি।বংশজ শর্মা করেন ৪৩ রান। আবদুল সামাদ করেন ৩০। আকাশদ্বীপ ৩ উইকেট নিলেও কোনো লাভ হয়নি।
ছোটবেলায় কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে। কখনও গাড়ি ধুয়েছেন, কখনও কারখানায় শ্রমিক। সেই আলিরেজাই এখন ইরানের নকআউট স্বপ্নের সবচেয়ে বড় ভরসা
প্রথম একাদশে জায়গা পাননি। পরিবর্ত হিসেবে নেমেই জোড়া গোল। জার্মানির নকআউট নিশ্চিত করলেন ডেনিজ উন্দাভ
মেসির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের প্রাক্তন তারকা
স্পেনের পর উরুগুয়ের বিরুদ্ধেও পয়েন্ট ছিনিয়ে নিল কেপ ভার্দে
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল