নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘ ২৬ বছরের সেনা জীবনের ইতি। রাজস্থানে কর্মরত অবস্থায় শহীদ হলেন শান্তিপুরের সেনা জওয়ান। সোমবার কফিনবন্দি দেহ পৌঁছালো তার বাড়িতে। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ভিড় জমালেন হাজারো মানুষ। ভারতীয় সেনার পক্ষ থেকে জাতীয় পতাকা, পুস্পস্তবক সহ গান স্যালুট দিয়ে জানানো হলো শেষ শ্রদ্ধা।
প্রশাসন সূত্রে জানা গেছে , শান্তিপুর থানার অন্তর্গত ডংখিরা নিমতলা পাড়া এলাকার বাসিন্দা কানাই সরকার রাজস্থানের যোধপুরে ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। গত শুক্রবার রাতে ডিউটি শেষে নিজের ঘরে বিশ্রাম নিতে যান তিনি। পরদিন সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করতেও কোনো সাড়া পায়নি। অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বীর জওয়ানের শেষযাত্রায় গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। জাতীয় পতাকায় মোড়া কফিনে শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে চোখের জলে বিদায় জানান পরিবার, সহকর্মী সহ হাজার হাজার মানুষ।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের