নিজস্ব প্রতিনিধি , হুগলী - সাপের কামড়ে অসুস্থ এক ছাত্রীর মৃত্যু ঘিরে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ মেডিক্যাল কলেজ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। কর্তব্যরত চিকিৎসককেও ঘিরে চলে প্রতিবাদ। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর , ১৬ বছরের দশম শ্রেণীর ছাত্রী তমসী পাল আরামবাগের বাদলকোনা এলাকার বাসিন্দা। শনিবার রাতে সাপের কামড় খাওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, ভর্তি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়নি। অবস্থার অবনতি হলেও বারবার অনুরোধ উপেক্ষা করা হয়েছে।
অনেক পরে তমসীকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয়।
হাসপাতালের চিকিৎসক সোহমদেব বক্সীর দাবি, রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে। সব ধরনের চিকিৎসার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে তমসীর দাদা অরিজিৎ পালের অভিযোগ, শুরু থেকেই সঠিক চিকিৎসা পেলে এই মৃত্যু এড়ানো যেত।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের