নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘদিন ধরে মহিলাকে শারীরিক নির্যাতন-সহ মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা। ধৃতের নাম বিশ্বনাথ দাস ওরফে বিশু। ঘটনাকে কেন্দ্র করে হিজুলি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত বিশ্বনাথ দাস এলাকার পরিচিত রাজনৈতিক মুখ। তিনি হিজুলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। জানা গেছে, প্রায় ৮ বছর আগে আড়াই লক্ষ টাকার বিনিময়ে রবীন্দ্রপল্লী এলাকায় একটি জমি কিনেছিলেন অভিযোগকারী মহিলা। পরে স্বামী ও ছেলেকে নিয়ে সেখানে বসবাস শুরু করেন তিনি।

মহিলার অভিযোগ, বিশ্বনাথ দাস দীর্ঘদিন ধরে তাঁর উপর প্রভাব খাটাতেন। তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন বলেও দাবি করেছেন তিনি। অভিযোগকারিণীর বক্তব্য, এই ঘটনার জেরে সংসারে অশান্তি শুরু হয়। মানসিক চাপ সহ্য করতে না পেরে তাঁর স্বামী আত্মহত্যা করেন বলেও অভিযোগ। এরপর তাঁকে একটি মিথ্যা মামলায় জড়ানো হয় বলে দাবি। সেই মামলায় তাঁকে জেলও খাটতে হয়। অভিযোগ, ওই সুযোগেই তাঁর জমি ও বসতবাড়ি দখল করে নেওয়া হয়।
বর্তমানে কলকাতায় পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করছেন ওই মহিলা। ছেলেকে নিয়ে আতঙ্কের মধ্যেই দিন কাটছে বলে দাবি তাঁর। সম্প্রতি তিনি প্রশাসনের দ্বারস্থ হন। আদালতে তাঁর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। সেই বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করে ধানতলা থানার পুলিশ। পরে মঙ্গলবার রাতে বিশ্বনাথ দাসকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
অভিযোগকারী মহিলা বলেন, 'আমি সবকিছু হারিয়েছি। স্বামীকে হারিয়েছি। নিজের বাড়িঘরও হারিয়েছি। দীর্ঘদিন ভয় আর অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছি। এখন শুধু চাই, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক। আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আমার মতো পরিস্থিতির মুখে আর কাউকে যেন পড়তে না হয়'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের