6a04720081a36_Gallery_1778675863598
মে ১৩, ২০২৬ বিকাল ০৭:৫৩ IST

সাতসকালে বোমাতঙ্ক নবদ্বীপে! তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে উদ্ধার হুমকি চিঠিসহ বোমা

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সাতসকালে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে উদ্ধার হলো হুমকি চিঠি-সহ বোমা। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগরের বাসিন্দা নিতাই চন্দ্র সাহা পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূলের একজন সক্রিয় কর্মী। মঙ্গলবার ভোরবেলা তার পরিবারের সদস্যরা বাড়ির পাঁচিলের ওপর একটি হুমকি চিঠি ও বোমা দেখতে পান। চিঠিতে আজেবাজে ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকটি উদ্ধার করে নিয়ে যায়।

পরিবারের দাবি, চলতি মাসের ৫ তারিখেও ওই বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের এদিন হুমকি চিঠি ও বিস্ফোরক মেলায় রাজনৈতিক আক্রোশের তত্ত্ব জোরালো হচ্ছে। কে বা কারা, কী উদ্দেশ্যে জনবসতি এলাকার মাঝে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিবারের দাবি, তারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হওয়াতেই পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হচ্ছে।

আক্রান্ত পরিবারের সদস্য পায়েল সাউ জানান, ‘গত ৫ তারিখ ৪-৫ জন দুষ্কৃতী টোটো করে এসে আমাদের বাড়ির কল ও জানলার কাঁচ ভেঙে দিয়েছিল। আজ ভোর ৪টে নাগাদ এক জায়গা যাওয়ার জন্য বেড়িয়েছিলাম। তখন দেখি পাঁচিলের ওপর চিঠি ও বোমা রাখা। চিঠিতে গালাগালি দিয়ে লেখা রয়েছে-আজ বোমা রেখে গেলাম, কাল ছেড়ে দেব। আমরা পুলিশের কাছে বিচার চাইছি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও সঠিক গুরুত্ব দেওয়া হচ্ছে না'।

আরও পড়ুন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

প্রসূতি রোগীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ , গ্রেফতার হাসপাতাল কর্মী
জুন ১৭, ২০২৬

রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী 
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...