নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে প্রশাসনিক বৈঠকে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। বৈঠকের মধ্যেই এডিজি আইনশৃঙ্খলা বিনীত গোয়েলকে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, ভোটের আগে আইনশৃঙ্খলা ও নজরদারিতে কোনও গাফিলতি চলবে না।
সোমবার সকালে প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। এরপর দ্বিতীয় দফায় জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কর্তা এবং রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকেই একাধিক কেন্দ্রীয় সংস্থাকেও সতর্কবার্তা দেয় কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকের সময় সামনের সারিতেই বসেছিলেন এডিজি আইনশৃঙ্খলা বিনীত গোয়েল।
আলোচনার বিষয় ছিল নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড। অন্যান্য রাজ্যে এই বোর্ড থাকলেও পশ্চিমবঙ্গে কেন নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন জ্ঞানেশ কুমার। সেই প্রসঙ্গে প্রেজেন্টেশন দিতে শুরু করেন বিনীত গোয়েল। কিন্তু বক্তব্য চলাকালীনই তাকে মাঝপথে থামিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার। তখনই কড়া সুরে জ্ঞানেশ কুমার বলেন, 'আপনাকে খুব ভাল করে চিনি, কেন নেই সব জানি।'
শুধু পুলিশ প্রশাসন নয়, বৈঠকে উপস্থিত রিজার্ভ ব্যাঙ্ক, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং শুল্ক দফতরের প্রতিনিধিদেরও কড়া বার্তা দেয় নির্বাচন কমিশন। ভোটের আগে মাদক ও বেআইনি লেনদেন রুখতে বিশেষ করে এক্সসাইজ দফতরকে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে জ্ঞানেশ কুমার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, 'ভুল দেখলে প্রাতঃরাশের দাওয়াই দেওয়া হবে। এমন জায়গায় দাঁড় করাব, যেখান থেকে আর ফিরতে পারবেন না।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা