নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ। দীর্ঘদিন খোলা থাকা মেখলিগঞ্জ সীমান্তে এবার কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। সেই লক্ষ্যে বিপুল পরিমাণ জমি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছে বিএসএফ। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও বেআইনি কার্যকলাপ রুখতেই এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, শুধুমাত্র মেখলিগঞ্জ ব্লকেই কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রায় ১৪৮ একর জমি চাওয়া হয়েছে। প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন এলাকায় মোট ২৪০ একর জমির আবেদন করা হয়েছিল, যার মধ্যে প্রায় ১৮৫ একর ইতিমধ্যেই বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে আরও ৫৩ একর জমির আবেদন করা হয়েছে। যার জরিপের কাজও শুরু করেছে জেলা প্রশাসন।
বর্তমানে কোচবিহার জেলার প্রায় ৫০ কিলোমিটার সীমান্তে পূর্ণাঙ্গ কাঁটাতারের বেড়া নেই। এর একটি বড় অংশ নদীপথ হওয়ায় সেখানে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও, স্থল সীমান্তে দ্রুত বেড়া নির্মাণে জোর দেওয়া হচ্ছে। মেখলিগঞ্জের পাশাপাশি দিনহাটা-২, মাথাভাঙা ও তুফানগঞ্জ মহকুমার একাধিক এলাকায়ও জমি চিহ্নিতকরণ এবং হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, চাওয়া জমির মধ্যে প্রায় ৪০ একর সরকারি জমি হওয়ায় তা হস্তান্তরে বিশেষ জটিলতা নেই। বেসরকারি মালিকানাধীন জমির ক্ষেত্রেও ধাপে ধাপে অধিগ্রহণের কাজ এগোচ্ছে। এখনও প্রায় ১০৮ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়া বাকি রয়েছে। আগামী এক মাসের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের