নিজস্ব প্রতিনিধি , মালদহ - আকাশে পাঁচ রাউন্ড গুলির শব্দে শুরু হয় দুর্গোৎসব। সময়ের সঙ্গে জমিদারি হারিয়ে গেলেও টিকে আছে শতাব্দীপ্রাচীন রীতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই পুজো, যেখানে আবেগ আর ঐতিহ্য মিশে একাকার।
স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘ ২২৫ বছরের ঐতিহ্য ধরে রেখেছে মালদহের হবিবপুরের তিলাসন এলাকার সিঙ্গাবাদ জমিদার বাড়ির দুর্গাপুজো। ইতিহাস বলে , সুদূর উত্তরপ্রদেশ থেকে ব্যবসার সূত্রে বাংলায় এসেছিলেন অবোধ নারায়ণ রায়। ডালের ব্যবসা করতে গিয়ে মালদহে আসা, পরে নৌকাপথে সেই ডাল পৌঁছত ঢাকা, রাজশাহী ও কলকাতার খিদিরপুর বন্দরে। ব্যবসার সুবিধার জন্য তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রায় তিন হাজার টাকায় জমিদারি কিনে নেন। জমিদার এলাকায় মঙ্গলের উদ্দেশ্যে তিনজন সাধুর পরামর্শে শুরু করেন দুর্গাপুজো। সেই থেকে শুরু হয় ঐতিহ্যবাহী এই পূজা, যা আজও অটুট।

১৯৪৭ সালে দেশভাগের সময় জমিদারির সিংহভাগ অংশ পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান ওরফে বর্তমান বাংলাদেশ। তবুও সীমান্তের কাঁটাতার থেকে মাত্র ৫০ মিটার দূরে এখনো দাঁড়িয়ে রয়েছে বিশাল রায় জমিদার বাড়ি। সময়ের সঙ্গে জমিদারির পতন হয়েছে, সুবিশাল অট্টালিকায় ধরেছে ফাটল। তবে ঐতিহ্য হারায়নি। আজও সেই রীতিনীতি মেনেই দুর্গাপুজোর আয়োজন হয় এখানে।

প্রথা অনুযায়ী, সপ্তমীর দিন পুনর্ভবা নদী থেকে জল আনা হয়, সেই সময়ই আকাশে গুলি চালিয়ে হয় পুজোর সূচনা। উত্তরপ্রদেশের মৈথিলী ব্রাহ্মণরা এই পুজোর সমস্ত দায়িত্ব সামলান। দশমীর দিন প্রতিমা বিসর্জন হয় পুনর্ভবা নদীতেই। পাশাপাশি চারদিন ধরে থাকে পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা, যাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান মানুষ। ব্রিটিশ আমল থেকেই জনপ্রিয় এই পুজোতে স্বাধীনতার পর বহু বছর সীমান্তের ওপার থেকেও মানুষ আসতেন। যদিও বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব নয়, তবে স্থানীয়দের আবেগে এখনও উজ্জ্বল এই পুজো।

এবারও দুর্গোৎসব ঘিরে জমিদার বাড়িতে শুরু হয়েছে সাজসজ্জার প্রস্তুতি। প্রতিমা গড়ার কাজ চলছে জোরকদমে। সীমান্তের ধারে ঐতিহ্যবাহী এই পুজো ঘিরে এখন অধীর আগ্রহে দিন গুনছেন তিলাসনের মানুষ।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণেন্দু রায় জানান, “এই পুজো আমাদের গর্ব। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এই ঐতিহ্যকে আগলে রেখেছি। গুলি চালানোর শব্দ শুনলেই বোঝা যায় দেবী দুর্গা আমাদের ঘরে এসেছেন।”
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের