নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দেশের বীর সৈন্যদের আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছর পালিত হয় কার্গিল বিজয় দিবস। সেই উপলক্ষ্যে সৈন্যদের স্মরণে প্রাক্তন সৈনিক সংঘের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা জওয়ানদের আত্মত্যাগকে সম্মান জানাতে প্রাক্তন সৈনিকরাও একত্রিত হন। অনুষ্ঠানের মাধ্যমে সকলের কাছে দেশপ্রেমের বার্তাও তুলে ধরা হয়।

খবর সূত্রে জানা গেছে , রবিবার সকাল ১০টা নাগাদ সাগরদিঘী সংলগ্ন পেটন ট্যাংকের সামনে জেলা প্রাক্তন সৈনিক সংঘের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। শহীদ বেদীতে মাল্যদান আর পুষ্পার্ঘ্য অর্পণ করে কার্গিল যুদ্ধে প্রাণ উৎসর্গ করা বীর সৈন্যদের শ্রদ্ধা জানানো হয়। এখানে উপস্থিত হন সংঘের সম্পাদক তপন চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জন্য শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। তাদের আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলেও মত প্রকাশ করেন তারা।
প্রাক্তন সৈনিক সংঘের সম্পাদক তপন চৌধুরী জানান, ১৯৯৯ সালের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত কার্গিল যুদ্ধ চলেছিল। ২৬ জুলাই ভারতীয় সেনা কার্গিলের গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল করে বিজয় অর্জন করে। পাকিস্তানের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই জয় দেশের স্মরণীয় কাহিনী হিসেবে রয়ে গেছে। তাই সেই যুদ্ধে শহীদ হওয়া সৈন্যদের শ্রদ্ধা জানাতেই প্রতি বছর এই দিনটি পালন করা হয়।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের