নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বাংলায় ঐতিহাসিক মন্দিরের সংখ্যা কম নয়। নর্থ থেকে সাউথ খুঁজলে পাওয়া যাবে একাধিক ঐতিহাসিক মন্দির। তেমনই একটি শিলিগুড়ির মা ভবানী কালী মন্দির। অবস্থিত বিধান মার্কেটের ভিতরে। প্রত্যেক বছর কালীপুজোর দিন এই মন্দিরে হয় দীপান্বিতা কালীপুজো। আগামী সপ্তাহেই কালীপুজো। তাই জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি।
প্রত্যেক বছর এই সময় মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলা হয়। মন্দিরের বাইরে ভেতরে রং করা হয়। আলো দিয়ে সাজানো হয় মন্দির চত্বর। সারা বছরই মন্দির থেকে প্রসাদ বিতরণ করা হয়। কালীপুজোর পরের দিন বিশাল সংখ্যক মানুষের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। কালী ছাড়াও এই মন্দিরে রয়েছে শিব , দুর্গা , গনেশ। প্রতিদিনই তাদের পূজার্চনা করা হয়। মন্দির কমিটির সদস্যরা কালীপুজোর তোড়জোড় শুরু করে দিয়েছেন। বিধান মার্কেটে দোকানি ছাড়াও অনেকেই নিজে থেকে এসে চাঁদা দিয়ে যান। সকলের সামর্থ্যমত তারা এসে চাঁদা দেন। মন্দির চত্বরে একজন বসে থাকেন। তার হাতেই তুলে দেওয়া হয় চাঁদা।
মন্দিরের পুরোহিত বলেছেন , "এই মন্দির ঘিরে অনেক ইতিহাস আছে। ভীষণই জাগ্রত এই মা কালী। সকলের মনবাসনা পূরণ করেন। ভক্তি ভরে মাকে ডাকলেই তিনি সারা দেন। প্রত্যেক বছর এই সময় মন্দিরের পুজো নিয়ে বিধান মার্কেটের পরিবেশ থাকে উৎসবমুখর। মন্দির কমিটির সদস্যরা পুজোর জন্য উঠেপড়ে লেগেছে। প্রত্যেক বছরের মত এই বছরও পুজোর পরের দিন ভোগ বিতরণ করা হবে। এছাড়া সাধ্যমত সারা বছর তো প্রসাদের ব্যবস্থা করাই হয়। সত্যিই বলতে এই মন্দিরের পুজোর পিছনে বিধান মার্কেটের দোকানিদের সত্যিই অনেক অবদান আছে।"
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের