নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে ভোটের দামামা বেজে গেছে। আর এই ভোটের আবহে ফের SIR আতঙ্কে মৃত্যুর ঘটনা সামনে আসছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে উদ্বেগ এবার প্রাণহানির অভিযোগে রূপ নিল। বাদুড়িয়ায় SIR আতঙ্কে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যা নতুন করে SIR প্রক্রিয়াকে ঘিরে প্রশ্ন তুলছে।
মৃত যুবকের নাম ইসমাইল মোল্লা, বয়স ৩৬ বছর। বৃহস্পতিবার পশ্চিম নাটুরিয়া এলাকায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ের চূড়ান্ত ভোটার তালিকায় ইসমাইলের নামের পাশে ‘বিচারাধীন’ উল্লেখ থাকায় তিনি দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন। ভোটের দিনক্ষণ ঘোষণার পর সেই উদ্বেগ আরও বেড়ে যায়। পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে অতিরিক্ত তালিকা প্রকাশের সম্ভাবনার কথা জানতে পারেন ইসমাইল।
তারপর বাড়ি ফিরে স্বাভাবিকভাবে পরিবারের সঙ্গে সময় কাটালেও কিছুক্ষণের মধ্যেই নিজের ঘরে ঢুকে চরম সিদ্ধান্ত নেন। পরিবারের অভিযোগ, প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরেও তার নাম বিবেচনাধীন তালিকায় থেকে যাওয়ায় তিনি ভেঙে পড়েছিলেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে, SIR প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের উদ্বেগ, অনিশ্চয়তা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের