নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ইস্যুতে রাজ্য রাজনীতির উত্তাপের মাঝেই ফের বড় সাংগঠনিক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। আগামী ২২ জানুয়ারি SIR নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠককে ঘিরে দলীয় স্তরে তৎপরতা তুঙ্গে।
আগামী ২২ জানুয়ারি এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, রাজ্য ও জেলা স্তরের পদাধিকারী, মুখপাত্র সহ বিভিন্ন সাংগঠনিক শাখার নেতারা। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই বৈঠকে দলের BLA-২ রাও উপস্থিত থাকবেন। SIR সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি, শুনানি ও মাঠপর্যায়ে দলের ভূমিকা, সাধারণ মানুষের অভিযোগ এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়েই মূলত আলোচনা হবে এই বৈঠকে।
জানা গেছে , এই ভার্চুয়াল বৈঠকে এক লক্ষেরও বেশি পদাধিকারী যোগ দিতে পারেন, যা দলের সাংগঠনিক শক্তি ও ঐক্যের বড় প্রদর্শন বলে মনে করা হচ্ছে। SIR নিয়ে তোলপাড় পরিস্থিতির মধ্যে অভিষেকের ভার্চুয়াল বৈঠক তৃণমূল কংগ্রেসের পরবর্তী রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের