নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব কার্যত শেষ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত দিন শনিবার হলেও শুনানি শুক্রবারেই সম্পন্ন হয়েছে। তবে এখনও চলছে তথ্য আপলোড ও স্ক্রুটিনি। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়তে পারে বলে ইঙ্গিত কমিশনের। যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
কমিশন সূত্রে খবর, শুনানি পর্বে নোটিস পাওয়ার পরও প্রায় ৬ লক্ষের বেশি ভোটার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সামনে উপস্থিত হননি। ফলে তাদের নাম বাদ যাওয়া কার্যত নিশ্চিত। এর পাশাপাশি ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ ও ‘আনম্যাপড’ ভোটারদের একটি অংশ নিয়েও সংশয় তৈরি হয়েছে। কমিশনের অভ্যন্তরীণ হিসাব বলছে, এই দুই শ্রেণিতে থাকা ভোটারদের অন্তত আরও ১০ শতাংশের নাম বাদ যেতে পারে।
উল্লেখ্য, খসড়া তালিকা প্রকাশের সময়ই প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। তার সঙ্গে শুনানিতে অনুপস্থিত ৬ লক্ষ যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় ৬৪ লক্ষে। যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড মিলিয়ে আরও ১০ লক্ষের বেশি নাম বাদ যায়, তবে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় ৮০ লক্ষ ছুঁতে পারে। লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানিতে বহু ভোটার কমিশনের নির্ধারিত ১৩টি বৈধ নথির কোনওটি জমা দিতে পারেননি। অনেকে প্যান কার্ড বা সংবাদপত্রের কাটিং জমা দিয়েছেন, যা নিয়ম অনুযায়ী গ্রহণযোগ্য নয়।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের