নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিশুদের মুখে ফের হাসি ফিরিয়ে দিতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা এখন থেকে রাজ্যের ‘শিশুসাথী’ প্রকল্পের আওতায় জন্মগত জটিল হৃদরোগ ও দূরারোগ্য অসুখের চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানান।
প্রতিদিন রাজ্যে ও রাজ্যের বাইরে জন্ম নিচ্ছে অসংখ্য শিশু, যাদের কেউ জন্ম নিচ্ছে হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে, কারও রয়েছে ক্লেফট লিপ, কারও প্ল্যালেট বা ক্লাবফুট এমন নানা জন্মগত শারীরিক সমস্যা। এই ধরনের রোগের চিকিৎসা যেমন জটিল, তেমনই ব্যয়বহুলও। ফলে বহু ক্ষেত্রে আর্থিক অক্ষমতার কারণে সেই শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। তবে এবার সেই সমস্যার স্থায়ী সমাধান আনল রাজ্য সরকার।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 'শিশুসাথী' প্রকল্পের আওতায় এখন থেকে এই সব জন্মগত কঠিন রোগের চিকিৎসা হবে সম্পূর্ণ সরকারি খরচে। এর জন্য অতিরিক্ত ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৬৩ হাজারের বেশি শিশু এই ধরনের রোগে আক্রান্ত।
২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘শিশুসাথী’ প্রকল্প। এর মাধ্যমে রাজ্যের সরকারি হাসপাতালে শিশুদের বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হয়। তবে এতদিন পর্যন্ত কিছু দূরারোগ্য অসুখ এই প্রকল্পের আওতার বাইরে ছিল। এবার ক্লেফট লিপ, প্ল্যালেট, ক্লাবফুট ও জটিল হৃদরোগের চিকিৎসাও অন্তর্ভুক্ত হল এই প্রকল্পে।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের