নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে জোরদার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখনও অধরা সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারকে ঘিরে তদন্তে নতুন মোড়। এবার আইপিএস গৌরব লাল সহ ব্যবসায়ী জয় কামদারকে তলব করল ইডি। তল্লাশি ও উদ্ধার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে।
গত ১ এপ্রিল বিশ্বজিৎ পোদ্দারের বাড়ি-সহ মোট আটটি জায়গায় তল্লাশি চালায় ইডি। সেই অভিযানেই বিপুল পরিমাণ নগদ টাকা ও মূল্যবান গয়না উদ্ধার হয়। ইডির দাবি, প্রায় ১ কোটি ৪৭ লক্ষ টাকা নগদ এবং ৬৭ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, একটি বিলাসবহুল গাড়ি ও একটি বিদেশি রিভলভারও উদ্ধার করা হয়, যা তদন্তে নতুন প্রশ্ন তুলেছে।
একই দিনে ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। তার কাছ থেকেও নগদ টাকা উদ্ধার হয় বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই এবার তাকে সমন পাঠানো হয়েছে। অন্যদিকে, তৎকালীন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার এবং বর্তমানে হাওড়া পুলিশে কর্মরত আইপিএস গৌরব লালকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
ইডি সূত্রে জানা গেছে, রাজ্য ও কলকাতা পুলিশের দায়ের করা একাধিক FIR এর ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার অধরাই রয়েছেন, তার খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের