নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বছরটা ভারতীয় খেলাধুলার জন্য ভীষণই শুভ। একের পর এক সাফল্য পেয়েই চলেছে ভারত। বিশ্বকাপের পর বিশ্বকাপ। এবার স্কোয়াশেও বিশ্বসেরা ভারতীয় দল। শীর্ষবাছাই হংকংকে হারিয়ে ইতিহাস গড়লেন তিন ভারতীয়- জ্যোৎস্না চিনাপ্পা, অভয় সিং, অনাহত সিং।
১২ দলের টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন জ্যোৎস্নারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ধারেভারে এগিয়ে থাকা হংকং। কিন্তু শীর্ষবাছাই হংকংকে ৩-০ পর্যুদস্ত করে প্রথমবার স্কোয়াশ বিশ্বকাপে সোনা জিতল ভারত। দ্বিতীয় সেটে পিছিয়ে পড়লেও জিততে সমস্যা হয়নি।৭-৩, ২-৭, ৭-৫, ৭-১ ব্যবধানে জয় পায় ভারতীয় দল।
স্কোয়াশে বিশ্বকাপে খেতাব জেতার তালিকায় ষষ্ঠ দেশ হিসাবে নাম তুলে ফেলল এই ভারতীয় দল। প্রথমবার বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত ভারতীয় দল। স্কোয়াশে দীর্ঘ কেরিয়ারের পর অবশেষে সোনা জিততে পেরে তৃপ্ত জ্যাোৎস্না। অন্যদিকে , ১৯ মিনিটে আলেক্সকে উড়িয়ে দেন অভয় সিং। ৭-১, ৭-৪, ৭-৪ ব্যবধানে জয় পান তিনি। তৃতীয় ম্যাচে ভারতে স্বর্ণপদক নিশ্চিত করেন ১৭ বছর বয়সি অনাহত সিং। ১৬ মিনিটে তিনি ৭-২, ৭-২, ৭-৫ উড়িয়ে দেন তোমাতো হো'কে।
ছোটবেলায় কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে। কখনও গাড়ি ধুয়েছেন, কখনও কারখানায় শ্রমিক। সেই আলিরেজাই এখন ইরানের নকআউট স্বপ্নের সবচেয়ে বড় ভরসা
প্রথম একাদশে জায়গা পাননি। পরিবর্ত হিসেবে নেমেই জোড়া গোল। জার্মানির নকআউট নিশ্চিত করলেন ডেনিজ উন্দাভ
মেসির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের প্রাক্তন তারকা
স্পেনের পর উরুগুয়ের বিরুদ্ধেও পয়েন্ট ছিনিয়ে নিল কেপ ভার্দে
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল