নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কুরুচিকর ও কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে লেকটাউন এলাকা থেকে গ্রেফতার হলেন বিজেপির এক নেতা। সোমবার লেকটাউন থানার পুলিশ বিজেপির বিধাননগর মণ্ডল ৪ এর সভাপতি অতীশদীপঙ্কর দত্তকে গ্রেফতার করে।
অভিযোগ, সমাজমাধ্যমে লাইভ সম্প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন অতীশদীপঙ্কর দত্ত। শুধু তাই নয়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধাননগরের বিধায়ক সুজিত বসুকেও আক্রমণ করেন তিনি। অভিযোগ আরও গুরুতর, এই মন্তব্যের প্রতিবাদ জানাতে গেলে এক মহিলা তৃণমূল কর্মীকেও কুরুচিকর ভাষায় হেনস্থা ও শ্লীলতাহানি করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই লেকটাউন থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
ঘটনার সূত্রপাত লেকটাউনের কালিন্দী এলাকায় বিজেপির একটি ‘সংকল্প সভাকে' ঘিরে। সভার প্রস্তুতির সময় বিজেপির দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের মারধর করা হয়। তার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকেরা পথ অবরোধ করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার পরই সমাজমাধ্যমে লাইভে এসে অভিযুক্ত বিজেপি নেতা কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ।
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা