নিজস্ব প্রতিনিধি , বীরভূম - শ্রাবন মাসের সোমবারেই এক ভিন্ন ছবির সাক্ষী থাকলো বক্রেশ্বর শিবমন্দির। হাজার হাজার পূর্ণার্থীর ভিড় সামলাতে এবার আর সরাসরি বাবার মাথায় জল ঢালতে পারলেন না ভক্তরা। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন নিয়ম চালু করেছে মন্দির কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে , বীরভূমের পাপহরা নদীর তীরে অবস্থিত বক্রেশ্বর শিব মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন শিব মন্দির, ৫১ পিঠের একটি পিঠ। শ্রাবন মাসের প্রতিটি সোমবারেই এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। সেই ভিড়ের কথা মাথায় রেখেই সোমবার গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের সেবায়েত, মন্দির উন্নয়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভক্তরা এবার নির্দিষ্ট চোঙার জল ঢালছেন। সেই চোঙার জল সরাসরি পৌঁছে যাচ্ছে বাবা বক্রনাথ শিবলিঙ্গের মাথায় ।ফলে গর্ভ গৃহে প্রবেশ না করেই পূজার আচার সম্পর্ণ করতে পারছেন পূর্ণার্থীরা।
বক্রেশ্বর শিবমন্দিরের পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ' হর হর মহাদেব, জয় বাবা বক্রেশ্বর। আজ শ্রাবন মাসের প্রথম সোমবার মন্দিরে বহু ভক্তের সমাগম হয়েছে। পুলিশ প্রশাসন আমাদের প্রচুর সাহায্য করছেন, ভক্তরাও সুন্দর ভাবে জল ঢালছে। এই বাবা বক্রেশ্বর মন্দিরে এবারে চোঙা সিস্টেম করা হয়েছে, সেই চোঙা দিয়ে ভালোভাবে জল ঢালা চলছে।'
মন্দিরে আসা ভক্তবৃন্দের একজন লক্ষী দাস বলেন , ' আমরা বহু বছর ধরে বাবার মাথায় জল ঢালতে আসছি বক্রেশ্বর শিবমন্দিরে, প্রতি বছর এতো ভিড় থাকে সকালে জল ঢালতে এলে বিকাল হয়ে যেত। কিন্তু এবছর এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে ১ ঘন্টায় জল ঢালা হয়ে যাচ্ছে। কিছুক্ষনের মধ্যে জল ঢেলে বাড়ি চলে যেতে পড়বো।'
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের