নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। শুক্রবার থেকেই অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বহু প্রতীক্ষিত সেই টাকা। তবে এখনও বর্তমান কর্মরত সরকারি কর্মীদের জন্য কোনও চূড়ান্ত ঘোষণা না হওয়ায় জল্পনা ও প্রত্যাশা দুইই বজায় রয়েছে।
ডিএ ইস্যু ঘিরে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। গত শুনানিতে আদালত জানতে চেয়েছিল, বকেয়া মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে। সেই আবহেই রাজ্য সরকারের এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা গেছে, আপাতত শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের বকেয়া দেওয়া শুরু হয়েছে। কর্মরত সরকারি কর্মীরা কবে এই সুবিধা পাবেন, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।
তবে আগামী ১ জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। মনে করা হচ্ছে, ওই বৈঠকেই কর্মরতদের বকেয়া ডিএ প্রদানের রূপরেখা স্পষ্ট হতে পারে। দীর্ঘদিনের দাবি পূরণের পথে রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। যদিও লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি, তবুও অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে বকেয়া ডিএ পৌঁছতে শুরু করায় প্রশাসনিক মহলে ইতিবাচক বার্তা গেছে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের