নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে বিতর্কের অন্ত নেই। বারংবার রং বদল করছেন মার্কিন প্রেসিডেন্ট। কখনও যুদ্ধবিরতির কথা বলছেন তো কখনও। ইরানকে পাল্টা হুমকি দিচ্ছেন। মঙ্গলবার ট্রাম্প দাবি করেন, ইরান তাঁকে বিরাট উপহার পাঠিয়েছে। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে ওরা। আলোচনা সঠিক লোকেদের সঙ্গে চলছে বলেও জানান তিনি। এরই মাঝে ১৫ দফা শর্ত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান সেসব মানবে কিনা নিশ্চিত নয়। এরই মাঝে ইরানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের মতে , ইরান বারবার যুদ্ধবিরতির জন্য আবেদন জানাচ্ছে। আমেরিকা যুদ্ধের জন্য তৈরি। অথচ আমেরিকার শর্ত মানতে নারাজ তারা। তাই এবার ভেবে দেখার নাম করে রীতিমত ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন , "শর্ত নিয়ে এখনই ভেবে দেখা উচিত। খুব বেশি দেরি বলে হিতে বিপরীত হতে পারে।" তিনি আরও বলেছেন , "ইরানকে সামরিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছ। ওদের ফিরে আসার সম্ভাবনা নেই।"
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন , "ইরানের পক্ষ থেকে যারা আলোচনা করছে তারা খুবই অদ্ভুত। তারা আমাদের কাছে শান্তিচুক্তির জন্য মিনতি করছে, যা তাদের করাই উচিত, কারণ তারা সামরিকভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনাই নেই। অথচ তারা প্রকাশ্যে বলছে যে তারা কেবল আমাদের প্রস্তাবটি খতিয়ে দেখছে। আবার বলছে সবকিছুর জন্য তৈরি। এটাই ওরা ভুল করছে ইরান। ওইভাবে না দেখে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।"
উল্লেখ্য , মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার একটি চুক্তি মেনে না নিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও ভয়াবহ আক্রমণ করতে পারে বলে হুমকি দিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, "যদি ইরান বর্তমান মুহূর্তের বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয়, যদি তারা বুঝতে না পারে যে তারা সামরিকভাবে পরাজিত হয়েছে ও ভবিষ্যতেও হবে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প তারা আগের চেয়ে যেকোনো সময় আরও ভয়ঙ্কর আক্রমণ করবে ইরানের ওপর।"
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের