নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন করল স্বামী। ঘটনাটি ঘটে বলরামপুর থানার অন্তর্গত করমা গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কি উদ্দেশ্যে এমন মর্মান্তিক ঘটনা ঘটালেন স্বামী , তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রের খবর , পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত করমা গ্রামে রবিবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল গোটা এলাকা। স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠছে স্বামীর বিরুদ্ধে। রবিবার ভোর পাঁচটা নাগাদ। স্থানীয় বাসিন্দারা প্রথমে বাড়িতে আগুন দেখতে পান।

এরপর সঙ্গে সঙ্গে খবর দেন বলরামপুর থানার পুলিশকে। পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া দমকলের একটি ইঞ্জিন সহ কর্মীরা। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। আগুনে মৃত্যু হয় বছর পঞ্চাশের এক গৃহবধূ , মাধুরী মোদকের।

তবে তার আগেই চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য—জ্বলন্ত বাড়ির সামনে ধারালো অস্ত্র হাতে দাঁড়িয়ে মৃতার স্বামী নবীন শঙ্কর মোদক। পুলিশ বহু চেষ্টায় তার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাকে আটক করে।
দমকলের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এরপর জ্বলন্ত বাড়ির ভেতর থেকে কুন্ডলি পাকানো অবস্থায় উদ্ধার হয় মাধুরী মোদকের দেহ। সকাল সাড়ে আটটা নাগাদ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় , সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সকাল ৯ টা নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশি জেরায় স্বামী নবীন শঙ্কর মোদক স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার কথা স্বীকার করেন। এরপরই তাকে গ্রেফতার করে বলরামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড , তা জানার চেষ্টা করছে পুলিশ।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের